1 Answers

উদ্দীপকে বর্ণিত ঘটনার বিষয়টি পাঠ্যবইয়ের করণীয় মৈত্রী সূত্রের ইঙ্গিত বহন করে।

উদ্দীপকের বনবিহারের কয়েকজন শ্রমণ পাহাড়ের নির্জন স্থানে ধ্যান- সাধনায় রত হন। কিন্তু সেখানে ভয়ঙ্কর চিৎকার শুনে তারা ভয়ে বনবিহারের জ্ঞানী ভিক্ষুর কাছে সব ঘটনা খুলে বলেন। তাদের কথার পরিপ্রেক্ষিতে ভিক্ষু শ্রমণদের মৈত্রীভাব পোষণ ও সূত্র আবৃত্তির উপদেশ দেন, যা করণীয় মৈত্রী সূত্রের সাথে সাদৃশ্য। করণীয় মৈত্রী সূত্র পাঠের উদ্দেশ্য হলো ভূত, যক্ষ প্রভৃতির উপদ্রব হতে রক্ষা পাওয়া।

তথাগত বুদ্ধের সময় ভিক্ষুগণ যখন বর্ষাবাসের জন্য জঙ্গলে স্থান নির্বাচন করে থাকতে শুরু করলেন শীলের তেজে বৃক্ষদেবতারা আতঙ্কিত হয়। তখন বৃক্ষদেবতারা তাঁদেরকে নানাভাবে ভয় দেখিয়ে, দুর্গন্ধ ছড়িয়ে অত্যন্ত ভয়ানক অবস্থার মধ্যে ফেলে দিলেন। তখন বর্ষাবাসব্রত ত্যাগ করে বুদ্ধের কাছে ভিক্ষুগণ গেলে তিনি করণীয় মৈত্রী সূত্র পাঠের নির্দেশ দেন। এ সূত্র পাঠে বৃক্ষদেবতাগণ কোনো উপদ্রব তো করলই না বরং সন্তুষ্ট চিত্তে তাঁদের সেবায় রত হয়।

5 views

Related Questions