1 Answers
ছক-১ বক্সারের যুদ্ধের ইঙ্গিত বহন করে।
বাংলার ঐতিহাসিক ঘটনাগুলোর অন্যতম বক্সারের যুদ্ধ। বাংলার নবাব মীর কাশিম সিংহাসনে আরোহণের পর স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনার চেষ্টা করলে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। একপর্যায়ে ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাশিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সম্মিলিত বাহিনীর সাথে ইংরেজ বাহিনীর মেজর মনরোর যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মীর কাশিমের সম্মিলিত বাহিনী মেজর মনরোর কাছে পরাজিত হয়।
ছক-১-এ মিত্রপক্ষ হিসেবে বাংলার নবাব মীর কাশিম, দিল্লির সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাকে উল্লেখ করা হয়েছে। আর শত্রুপক্ষ হিসেবে ইংল্যান্ডের মেজর মনরোর নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ছক-১-এ মিত্রপক্ষ বক্সারের যুদ্ধের সম্মিলিত বাহিনী ও শত্রুপক্ষ ইংরেজ বাহিনীকে তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, ছক-১ বক্সারের যুদ্ধকে নির্দেশ করে।