1 Answers

দৃশ্যপট-১ ইতিহাসের ২৫ মার্চ রাতের গণহত্যার কথা মনে করিয়ে দেয়।
জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশ অনুযায়ী, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এটি বাঙালি তথা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। পাকিস্তান তাদের এ অভিযানের নাম দেয় 'অপারেশন সার্চলাইট'। মেজর জেনারেল রাও ফরমান আলীকে এ অপারেশনে ঢাকা শহরের মূল দায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, জগন্নাথ হল, রোকেয়া হলে গভীর রাতে হত্যা ও পাশবিক নির্যাতন চালায়। ২৫ মার্চ রাতে একইভাবে গণহত্যা চলেছিল পুরোনো ঢাকায়, কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, কলাবাগান, রায়েরবাজার প্রভৃতি স্থানে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ছিল বাঙালির জন্য ভয়াবহ রাত।
দৃশ্যপট-১-এ তৌফিক তার নানুর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো দেখতে যায়। নানু তাকে মুক্তিযুদ্ধের ভয়াবহ ঘটনা বর্ণনা করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী নিশংস গণহত্যা চালায়। তাই বলা যায়, দৃশ্যপট-১-এর বর্ণনা ২৫ মার্চ রাতে পরিচালিত 'অপারেশন সার্চলাইট' এর কথাই স্মরণ করিয়ে দেয়।

4 views

Related Questions