1 Answers
দৃশ্যপট-২ ইংরেজ শাসক লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।
রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষে আগমন করেই দেওয়ানি শর্ত সম্বলিত দুটি চুক্তি করেন। একটি চুক্তি দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে, যাতে কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দান করা হয়। এর বিনিময়ে ২৬,০০,০০০ টাকা বাংলার নবাব প্রতিবছর সম্রাটকে পাঠাবেন। কোম্পানি এই টাকা নিয়মিত পাঠাবার জামিনদার হবে। অপর চুক্তিটি হয় মীরজাফরের নাবালক পুত্র নাজিম-উদ-দৌলার সাথে। এ চুক্তিতে বাৎসরিক ৫৩ লক্ষ টাকার বিনিময়ে নবাব কোম্পানির দেওয়ানি লাভের সকল শর্ত মেনে নেন। আর এ দেওয়ানি লাভের মাধ্যমে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আর নবাবের ওপর প্রবর্তিত হয় ক্ষমতাহীন দায়িত্ব। ইতিহাসে এ দায়িত্ব বণ্টনকে 'দ্বৈত শাসন' হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দ্বৈত শাসন অনুযায়ী খাজনা উত্তোলন থেকে শুরু করে সব ধরনের অর্থনৈতিক বিষয়ে ইংরেজদের কাছে ক্ষমতা দেয়া হয়। অন্যদিকে নবাবের দায়িত্ব থাকে গুরুত্বহীন দৈনন্দিন কার্যক্রম চালানোর। যেমনটি উদ্দীপকে বর্ণিত দৃশ্যপট-২-এ দেখানো হয়েছে। যেখানে বেলাল সাহেবের কাছে থাকে অর্থনৈতিক দায়িত্ব। অন্যদিকে তার জামাতা ক্ষমতাহীন পরিচালকে পরিণত হন।