1 Answers

দৃশ্যপট-১, পঠিত বইয়ের অর্থনীতিবিদ অধ্যাপক লিয়নেল রবিন্স- এর অর্থনীতির সংজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ।

অধ্যাপক এল. রবিন্স অর্থনীতির সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলি আলোচনা করে। এ সংজ্ঞায় কতিপয় বৈশিষ্ট্য লক্ষ করা যায়। যেমন- প্রথমত, মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের। দ্বিতীয়ত, অভাব পূরণকারী সম্পদ ও সময় খুবই সীমিত। তৃতীয়ত, অসীম অভাবকে কীভাবে সীমিত সম্পদ দ্বারা পূরণ করা যায় তা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। চতুর্থত, অভাবের অগ্রাধিকারের ভিত্তিতে তা পূরণ করতে হয়।

উদ্দীপকের সালাম একজন কৃষক। চাষযোগ্য জমির পরিমাণ কম থাকায় তিনি অন্যের জমিতে কাজ করেন। তার পরিবারের সদস্য সংখ্যা বেশি। এজন্য পরিবারে বিভিন্ন দ্রব্য বা সেবার অভাব লেগেই থাকে। অল্প উর্পাজন দিয়ে তিনি পরিবারের সব অভাব পূরণ করতে পারেন না। তাই তিনি অধিক প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করেন। সালামের দৈনন্দিন জীবনের কার্যকলাপের সাথে অধ্যাপক এল, রবিন্সের সংজ্ঞার মিল পাওয়া যায়। অধ্যাপক এল, রবিন্সের সংজ্ঞায়ও গুরুত্ব অনুসারে অভাব পূরণের বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

4 views

Related Questions