1 Answers

উদ্দীপকে উল্লিখিত রীমা যে হত্যাকাণ্ডের কথা জানতে পেরেছে তা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
১৫ই আগস্ট ভোরের আলো তখনও ভালোভাবে ফুটে ওঠেনি। ঘাতকের দল ট্যাংক, কামান, মেশিনগানসহ ভারী মারণাস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। লক্ষ্য ছিল বঙ্গবন্ধু ও তার পরিবার পরিজনকে হত্যা করা। আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধুর বাসভবনে আক্রমণ শুরু হয়। চিৎকার,

হট্টগোল আর গুলির শব্দে ঘুম ভাঙ্গে বঙ্গবন্ধু পরিবারের। একে একে হত্যা করা হয় পরিবারের উপস্থিত প্রতিটি সদস্যকে। শিশু শেখ রাসেলও রেহাই পায়নি। স্টেনগান থেকে বঙ্গবন্ধুর বুক লক্ষ্য করে গুলি করে ঘাতকের দল। হত্যা করা হয় বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামালসহ পরিবারের মোট ১৮ জন সদস্যকে।
উদ্দীপকে রীমা তার দাদির কাছে একটি নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। ওই হত্যাকাণ্ডে একজন দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধানকে সপরিবারে হত্যা করা হয়। ঘাতকদের হাত থেকে তার শিশু পুত্রও রেহাই পায়নি। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রীমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড সম্পর্কেই জানতে পেরেছিল।

5 views

Related Questions