1 Answers
শাসক আনিসুরের সাথে আমার পাঠ্যপুস্তকে আলোচিত শাসক আলাউদ্দিন হুসেন শাহের সাথে মিল রয়েছে।
আলাউদ্দিন হুসেন শাহ শাসন ব্যবস্থার পুনর্গঠন ও জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে যথেষ্ট উদ্যম, নিষ্ঠা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আলাউদ্দিন হুসেন শাহের সিংহাসনে আরোহণের পূর্ব হতে সাম্রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা বিরাজ ছিল। রাজ্যের দায়িত্বভার গ্রহণের পর তিনি দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। হাবসি গোষ্ঠীর দুঃশাসনের ফলে দেশে অরাজকতার সৃষ্টি হয়েছিল। প্রতিটি সুলতানের হত্যার পেছনে তারা প্রধান ভূমিকা পালন করত। সিংহাসন লাভের পর হুসেন শাহ হাবসিদের এরূপ কার্যকলাপ বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু তারা তার আদেশ অমান্য করলে তিনি তাদের হত্যার আদেশ দেন। হুসেন শাহের এ কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে প্রায় ১২ হাজার হাবসি প্রাণ হারায়। বাকি হাবসিরা রাজ্য হতে বিতাড়িত হয়। আলাউদ্দিন হুসেন শাহের সময় বাংলার রাজ্যসীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তিনি কামরুপ ও কামতা জয় করেন। উড়িষ্যা ও ত্রিপুরা রাজ্যের কিছু অংশও তার করায়ত্ত হয়। উত্তর ও দক্ষিণ বিহারের কিছু অংশও তার অধিকারে আসে। তিনি আরাকানিদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। এ সময় দিল্লির সুলতান সিকান্দার লোদী বাংলা আক্রমণ করলে তিনি তা প্রতিহত করেন। তার বিশাল রাজ্যের সব রকম নিরাপত্তা বিধানে হুসেন শাহ সফল হয়েছিলেন। উদ্দীপকে আলোচিত শাসক আনিসুর-এর কার্যক্রম লক্ষ করলেও দেখা যায় যে, তিনিও আলাউদ্দিন হুসেন শাহের মতো সুশাসক ও দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। শাসনব্যবস্থার পুনর্গঠন ও জনকল্যাণের জন্য তিনি উদ্যম ও বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। সেইসাথে তিনি যুগোপযোগী ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন।
উপরিউক্ত তুলনামূলক আলোচনায় সুস্পষ্ট যে, উদ্দীপকের শাসক আনিসুরের সাথে আলাউদ্দিন হুসেন শাহের মিল রয়েছে।