1 Answers
উদ্দীপকে বর্ণিত জেনারেলের সাথে স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মিল রয়েছে।
১৯৮৩ সালের ১১ ডিসেম্বর দেশের অস্থিতিশীলতা ও অস্থিরতার অজুহাতে রাষ্ট্রপতি আহসান উদ্দিনকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতির পদ দখল করেন লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। ক্ষমতায় এসে প্রথমেই তিনি বেসামরিক প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৮২ সালের ২৮শে এপ্রিল গঠিত প্রশাসনিক পুনর্গঠন কমিটির সুপারিশের ভিত্তিতে তিনি প্রশাসনিক কাঠামোতে কিছু পরিবর্তন সাধন করেন। এ লক্ষ্যে থানা প্রশাসনকে প্রয়োজনীয় সংস্কার করে উপজেলা ব্যবস্থা প্রবর্তন, মহকুমাকে জেলায় উন্নত করা এবং বিচার ব্যবস্থার সংস্কার করা হয়। এছাড়া এরশাদের শাসনামলের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম বলে ঘোষণা দেয়া। এর মাধ্যমে তিনি ইসলামপন্থী দলগুলোর সমর্থন লাভের চেষ্টা করেন।
উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, উদয়পুর অঞ্চলে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন একজন জেনারেল। তিনি উপজেলা ব্যবস্থা প্রবর্তন, মহকুমাকে জেলায় রূপান্তর, বিচার ব্যবস্থার সংস্কার ও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেন।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উল্লিখিত কর্মকাণ্ডগুলোর সাথে লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটি লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনকেই নির্দেশ করে।