1 Answers
পাঠ্যবইয়ের আলোকে জেনারেল তৌহিদ চৌধুরীর সাথে জেনারেল আইয়ুব খানের ক্ষমতা দখলের সাদৃশ্য লক্ষ করা যায় ।
উদ্দীপকে আমরা দেখতে পাই, জেনারেল তৌহিদ চৌধুরীকে উৎখাত ও দেশত্যাগে বাধ্য করে ক্ষমতা দখল এবং নিজেকে দেশটির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করেন। একইভাবে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মীর্জাকে উৎখাত ও দেশ ত্যাগে বাধ্য করে ক্ষমতা দখল এবং নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করেন। এখানে জেনারেল সেলিমের সাথে জেনারেল আইয়ুব খানের মিল রয়েছে। জেনারেল সেলিম প্রেসিডেন্ট পদে বসে যেসব পদক্ষেপ নেন তা হলো- ১. নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করা, ২. পূর্ব ঘোষিত সাধারণ নির্বাচন স্থগিত করা, ৩. দুর্নীতি ও চোরাচালানি দূর করার অঙ্গীকার ব্যক্ত ও ৪. রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা। উক্ত পদক্ষেপগুলোর সাথে আমরা জেনারেল আইয়ুব খানের পদক্ষেপের মিল দেখতে পাই।