1 Answers
উদ্দীপকের চেয়ারম্যান চরিত্রের সাথে 'জুতা-আবিষ্কার' কবিতার মন্ত্রী গোবুরায়ের সাদৃশ্য রয়েছে।
মানুষের চলার পথে নানা সমস্যা বা জটিলতা দেখা দেয়। তাই সমস্যাকে পাশ কাটিয়ে চলার চেষ্টা না করে তা মোকাবিলার জন্য উপযুক্ত পন্থা অবলম্বন করতে হয়। আর যদি তা না করা হয় তাহলে সমস্যা আরও বেড়ে যায়।
উদ্দীপকের চেয়ারম্যান সমস্যা সমাধান করতে যে ধরনের কর্মপদ্ধতির কথা বলেছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। খরস্রোতা নদী ফুলে-ফেঁপে যে ভয়ংকর রূপ নিয়েছে তা যেকোনো সময় বাঁধ ভেঙে কৃষকের স্বপ্নের সোনার ফসল নষ্ট করে দেবে। গ্রামের মাতবর এর প্রতিকার করতে বললে চেয়ারম্যান তাকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং বাজেট আসার পর বাঁধ মেরামতের কথা বলেছেন। এ ধরনের ভাবনা 'জুতা-আবিষ্কার' কবিতার গোবুরায়ের চিন্তাভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ সেও রাজার পা দুটি ধুলা থেকে রক্ষা করতে রাজ্যের জ্ঞানী-গুণী-মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করেছেন এবং ঝাঁটা দিয়ে রাজ্যের সব ধুলা দূর করার নির্দেশ দেন। উদ্দীপকের চেয়ারম্যান এবং কবিতার মন্ত্রী গোবুরায় উভয়ের সিদ্ধান্তই অদূরদর্শী ও বোকামিপূর্ণ।