1 Answers
উদ্ভট চিন্তা এবং অর্থহীন কর্মকাণ্ডের দিক থেকে উদ্দীপকটি 'জুতা-আবিষ্কার' কবিতার প্রতিরূপ।
সৃজনশীল চেতনা, সঠিক কর্মপদ্ধতি এবং দূরদর্শিতার অভাবে অনেক প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। এসব কাজে একদিকে সমাজ- সংসারের যেমন কল্যাণ হয় না, অন্যদিকে তেমনই মানবজীবনে দুর্ভোগ বাড়িয়ে দেয়।
উদ্দীপকের বোম্বাগড়ের রাজা এবং তার পরিবার-পরিজনদের কর্মকাণ্ডে 'জুতা-আবিষ্কার' কবিতার রাজা ও তার পারিষদবর্গের উদ্ভট কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে বর্ণিত হয়েছে রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন, রানির মাথায় বালিশ বাঁধা, রানির দাদা পাঁউরুটিতে পেরেক ঠোকেন, শিরিশ কাগজ দিয়ে বিছানা পাতেন রাজা। এসব উদ্ভট কাজের দৃশ্য 'জুতা-আবিষ্কার' কবিতায়ও দেখা যায়। রাজার পা ধুলামুক্ত করতে গিয়ে সারা রাজ্য ধুলায় পূর্ণ করে তোলে। সেই ধুলা সরাতে রাজ্য কাদায় ডোবায়- এমনই সব অর্থহীন উদ্ভট কাজে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কবিতার এসব উদ্ভট সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের প্রতিরূপ উদ্দীপকটি।