1 Answers
"উদ্দীপকটি 'জুতা-আবিষ্কার' কবিতার মূল উপজীব্য নয়।"- মন্তব্যটি যথার্থ।
মানুষের অনেক মহৎ উদ্যোগ ও প্রচেষ্টা সঠিক কর্মপদ্ধতির অভাবে ব্যর্থ হয়ে যায়। প্রত্যেক কাজেই দূরদর্শিতা ও সঠিক কর্মপরিকল্পনা প্রয়োজন। পরিকল্পনাহীন কাজে একদিকে যেমন সমাজ-সংসারের কল্যাণ হয় না, অন্যদিকে তেমনই মানুষের দুর্ভোগ বেড়ে জনজীবনকে অতিষ্ঠ করে তোলে।
উদ্দীপকে একটি প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। এখানে রিপনদের বাড়ি ভাটি অঞ্চলে হওয়ায় সেখানে বন্যার পানি উঠেছে। বড় বন্যার সময় রিপনরা ভেলা ভাসিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যায়। এতে রিপনের আনন্দ হয়। এই বিষয়টি 'জুতা- আবিষ্কার' কবিতার মূল বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। কারণ এ কবিতায় কবি ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গ তুলে ধরেছেন। তাতে রাজা ও রাজকর্মচারীদের উদ্ভট কর্মকান্ডের পরিচয় পাওয়া যায়। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের বিষয়বস্তুর মিল নেই।
'জুতা-আবিষ্কার' কবিতায় একদিকে রাজা ও রাজার সভাসদদের অর্থহীন চিন্তা-ভাবনা, সিদ্ধান্ত, মন্ত্রীর কর্মতৎপরতা হাস্যরসের সৃষ্টি করেছে, অন্যদিকে সমাজের ব্রাত্যজনেরাও যে সৃষ্টিশীল কর্ম করতে পারে, তারাও যে উদ্ভাবনী শক্তিধর এ বিষয়টি দেখানো হয়েছে। উদ্দীপকে এ ধরনের বিষয় নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।