1 Answers

"উদ্দীপকের পারমিতার জীবনের পরিণতির বিপরীত চিত্র সুভার জীবনে মর্মবেদনার কারণ।"- মন্তব্যটি যথার্থ।

শারীরিক প্রতিবন্ধীরা আমাদের পরিবারও সমাজেরই অংশ। আমরা অনেক সময় তাদের সঙ্গে বৈষম্যপূর্ণ আচরণ করি। এতে তাদের স্বাভবিক জীবন বিঘ্নিত হয়। তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল আচরণ করা উচিত।

উদ্দীপকের পারমিতাও 'সুভা' গল্পের সুভার মতো বিশেষ চাহিদাসম্পন্ন নারী। তবে তাদের পরিণতি এক নয়। আলম সাহেবের উদার মানসিকতার কারণে পারমিতা সুন্দর একটি জগৎ ও সবার কাছ থেকে ভালোবাসা পেয়েছে। অন্যদিকে সুভা তার মা ও প্রতিবেশীদের কাছ থেকে যে আচরণ পেয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। বিয়ের বয়স হলেও বিয়ে হয়নি বলে তার পিতাকে লোকে নিন্দা করেছে। শেষ পর্যন্ত সুভাকে তার আপন পরিবেশ ছেড়ে কলকাতায় যেতে হয়েছে যা তার মর্মবেদনার কারণ।

উদ্দীপকের পারমিতার 'সুভা' গল্পের সুভার সঙ্গে শারীরিক অবস্থাগত মিল থাকলেও সুভার পরিণতি পারমিতার জীবনের পরিণতির বিপরীত। কারণ পারমিতাকে প্রতিবেশী আলম সাহেব পুত্রবধূ হিসেবে বরণ করে নিয়েছে। যা সুভার মর্মবেদনার মূল কারণ। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions