1 Answers

উদ্দীপকের আজাদের মধ্যে 'জুতা-আবিষ্কার' কবিতার ব্যর্থতার দিকটি উপস্থাপিত হয়েছে। 

যেকোনো কাজের সাফল্যের জন্য উপযুক্ত কর্মপরিকল্পনা প্রয়োজন। কর্মপন্থা ঠিক না করে কোনো কাজে হাত দিলে তা বাস্তবায়ন করা যায় না। কারণ কোনো কাজের সঠিক কর্মপদ্ধতি, কর্মীর কাজের দক্ষতা ও দূরদর্শিতা সাফল্যের নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়।

'জুতা-আবিষ্কার' কবিতায় রাজার পা ধুলা থেকে রক্ষা করার জন্য তার মন্ত্রী ও কর্মচারীরা যে ব্যর্থ চেষ্টা চালিয়েছে সেদিকটি উল্লেখ করা হয়েছে। সাধারণত হিতাহিত জ্ঞান না রেখে এবং ব্যবহারিক জ্ঞান ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাহলে তাকে বারবার ব্যর্থ হতে হয়। কবিতায় রাজ-অমাত্যরাও বারবার ব্যর্থ হয়েছে। রাজার মন্ত্রী ও তার কর্মচারীরা ধুলা থেকে রাজার পা বাঁচানোর জন্য পুরো রাজ্য চামড়া দিয়ে মুড়িয়ে দিতে চেয়েছিল, যা কোনোভাবেই করা সম্ভব নয়। চামার কুলপতি রাজার পা মুড়িয়ে দিয়ে সমস্যার সমাধান করে দেয়। উদ্দীপকে বর্ণিত আজাদ বারবার গণিতে অকৃতকার্য হয়েও গণিতের চর্চা ভালো করে করে না। এদিক থেকে উদ্দীপক ও 'জুতা-আবিষ্কার' কবিতার ব্যর্থতার দিকটি উপস্থাপিত হয়েছে।

5 views

Related Questions