1 Answers

উদ্দীপকের আফগান সরকারের কর্মচারীর বিভিন্ন ভাষায় দক্ষতার বিষয়টি 'জুতা-আবিষ্কার' কবিতার গোবুরায়ের কর্মকান্ডের মতোই হাস্যকর।- মন্তব্যটি যথার্থ।

সমাজে সাধারণ মানুষের কর্মকান্ডের গুরুত্ব দেওয়া হয় না। অথচ কঠিন কাজের সহজ সমাধানও তাদের দ্বারা হতে পারে। চিন্তাশীল কর্মদক্ষ লোকের অভাবে কর্মক্ষেত্রে নানা সমস্যা ও জটিলতা দেখা দেয়। আবার অনেক সময় ব্যক্তি নিজের অযোগ্যতা স্বীকার না করে নিজেকে সব কাজের যোগ্য বলে দাবি করে থাকে। এর ফলে সমস্যা আরও বাড়ে।

উদ্দীপকে আফগান সরকারের এক কর্মচারীর বিভিন্ন ভাষায় নিজের দক্ষতা থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। ঐ ব্যক্তি মূলত ফরাসি ছাড়া অন্য কোনো ভাষায় পারদর্শী নন। অথচ তিনি ইংরেজি, উর্দু প্রভৃতি ভাষায় নিজের দক্ষতার দাবি করেন। এতে যাদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের বুঝতে অসুবিধা হয়। অথচ তিনি তা মানতে রাজি নন। তিনি এমন ভাব দেখান যে, শ্রোতাদের ভাষাজ্ঞানের অভাবেই তারা তার ভাষা বুঝতে পারছে না। এ বিষয়টি 'জুতা-আবিষ্কার' কবিতার মন্ত্রী গোবুরায়ের কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গোবুরায়ও নিজের ভুল স্বীকার করতে চান না।

'জুতা-আবিষ্কার' কবিতার গোবুরায় রাজ্যকে ধুলামুক্ত করতে গিয়ে সমস্যা আরও বাড়িয়ে তোলেন। ঝাঁটা দিয়ে ধুলা দূর করতে গিয়ে রাজ্য ধূলিময় হয়ে যায়। সেই ধুলা দূর করতে পুকুর, নদী, বিল থেকে জল তুলে ব্যবহার করায় শহর-নগর জল-কাদায় ঢাকা পড়ে। গোবুরায়ের এ ধরনের হাস্যকর কর্মকাণ্ড উদ্দীপকের আফগান সরকারের কর্মচারীর বিভিন্ন ভাষায় দক্ষতার মিথ্যা দাবির সঙ্গে একসূত্রে গাঁথা। এই দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions