1 Answers

"সময়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণ বদলে দিতে পারে আজাদের জীবন।"- মন্তব্যটি যথার্থ।

সামাজিক অসংগতি দূর না হলে সমাজে শৃঙ্খলা আসে না, বরং বিশৃঙ্খলা দেখা দেয়। সাহসী ভূমিকা পালন করতে হয় সমস্যা সমাধানের জন্য।

'জুতা-আবিষ্কার' কবিতায় চামার কুলপতি রাজার পায়ে ধুলা না লাগার সমস্যাটি খুব সহজেই সমাধান করে। এ কবিতায় পায়ে যেন ধুলা না লাগে সেই উপায় বের করার জন্য রাজা মন্ত্রীকে আদেশ দেন। এ জন্য মন্ত্রী ও সভাসদ বিভিন্ন অবান্তর উপায়ের কথা বললেও শেষ পর্যন্ত এক বৃদ্ধ চামার কুলপতি সবার বুদ্ধির বিপক্ষে গিয়ে রাজার পা চামড়া দিয়ে মুড়িয়ে দিয়ে ধুলা থেকে রাজার পা রক্ষা করে। চামার খুব সহজেই কাজটির সুষ্ঠু সমাধান করে। উদ্দীপকে বর্ণিত আজাদ বারবার গণিতে অকৃতকার্য হয়েও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সঠিক চর্চা করে না। তার অবস্থা মন্ত্রী ও সভাসদদের অবান্তর চিন্তা ও কর্মকান্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকে বর্ণিত আজাদের ব্যর্থতা 'জুতা-আবিষ্কার' কবিতার মন্ত্রীদের ব্যর্থতার সঙ্গে একসূত্রে গাঁথা। আজাদও যদি সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে তার জীবনের ব্যর্থতা দূর হতে পারে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions