1 Answers
উদ্দীপকের মেয়েটি 'জুতা-আবিষ্কার' কবিতার চামার কুলপতি চরিত্রের প্রতিনিধিত্ব করে।
সঠিক কাজের মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। কারণ পরিকল্পনা মতো কাজ করলে অল্প সময়ে সফলতা আসে। না হলে অনেক জটিলতা দেখা দেয়।
উদ্দীপকে একটি দুর্গম এলাকার কথা বলা হয়েছে। যেখানে দাঁড়িপাল্লা ভেঙে যাওয়ায় দোকান থেকে খাবার নিতে সমস্যায় পড়ে ভ্রমণরত কিছু মানুষ। এ সমস্যার সমাধান করে একটি বুদ্ধিমতী মেয়ে। সে একটি পাত্রে বাটখারা রেখে পানিতে ভাসায়। পাত্রটি যে পর্যন্ত ডুবে যায় সেখানে দাগ কেটে রাখে। তারপর বাটখারা তুলে সেই দাগ পর্যন্ত খাবার মেপে দেওয়ার ব্যবস্থা করে। 'জুতা- আবিষ্কার' কবিতায়ও দেশের সংকটময় মূহূর্তে চামার কুলপতি গোটা রাজ্য চামড়া দিয়ে মোড়ানোর বদলে রাজার পা চামড়া দিয়ে মুড়িয়ে সংকট দূর করে। চামার কুলপতির সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও বুদ্ধিমত্তা উদ্দীপকের মেয়েটির মধ্যেও প্রতিফলিত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের মেয়েটি আলোচ্য কবিতার চামার কুলপতির প্রতিনিধিত্ব করে।