1 Answers
উদ্দীপকটি 'জুতা-আবিষ্কার' কবিতার রাজ্যময় ধুলায় পূর্ণ করে, তাতে পানি ঢেলে কাদা সৃষ্টি করে দুর্ভোগে পতিত হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত।
মানুষকে সাধারণত দু'ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয়। এর একটি প্রাকৃতিক, অন্যটি মানবসৃষ্ট। প্রকৃতির ওপর মানুষের হাত নেই। তাই কিছু নিয়ম ও সতর্কতা অবলম্বন করে প্রকৃতির প্রতিকূলতা থেকে মানুষ বাঁচে। অন্যদিকে কর্ম-পরিকল্পনা ও অদক্ষতার কারণে মানুষ নানা রকম দুর্ভোগ সৃষ্টি করে থাকে, যা কাম্য নয়।
উদ্দীপকে বন্যার কারণে বাড়ির উঠোন পর্যন্ত জল চলে আসা এবং ভেলা ভাসিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলাচল করার বিষয়টি তুলে ধরা হয়েছে। এই জলমগ্নতার বিষয়টি 'জুতা-আবিষ্কার' কবিতার রাজ্যের ধুলা দূর করতে গিয়ে ঝাড়ু দিয়ে রাজ্যকে ধূলিময় করে সেই ধুলা বন্ধ করতে নদী, পুকুর, বিল থেকে জল ঢেলে কর্দমাক্ত করে ফেলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের বিষয়টি প্রাকৃতিক আর কবিতার বিষয় মানুষের নির্বুদ্ধিতার জন্য সৃষ্ট দুর্ভোগ। একটির সঙ্গে অন্যটির সম্পর্ক গভীর না হলেও সমস্যা সৃষ্টির দিক থেকে সম্পর্কযুক্ত।