1 Answers
উদ্দীপকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বর্ণিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
মানুষমাত্রই স্বাধীনতাকামী। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রাম। সাহসী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভ করেছে। একটি বিশেষ ঘোষণায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মানুষ 'স্বাধীনতা' অর্জন করেছিল। সেই সত্যের সাহসী বাণী যিনি দৃপ্তকণ্ঠে উচ্চারণ করেছিলেন তিনি বাঙালির রাজনীতির কবি, মুক্তির মহানায়ক, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের মূল বিষয়টি বর্ণিত হয়েছে। এ ভাষণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি স্বৈরশাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বাঙালির শিকড় থেকে জেগে ওঠা এই সংগ্রামী নেতাকে কবি 'রাজনীতির কবি' বলেছেন এবং তাঁর কণ্ঠনিঃসৃত বক্তব্যকে বলেছেন 'অমর কবিতাখানি'। এই ভাষণ স্বাধীনতার জন্য বাঙালিকে সার্বিকভাবে অনুপ্রেরণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং দেশ স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়টির প্রতিফলন ঘটেছে আলোচ্য উদ্দীপকে। সেখানে স্বাধীনতার রূপকার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর কীর্তিকে স্মরণ করা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে পদ্মা-মেঘনা-গৌরী-যমুনার বহমানের মতোই তিনি অমর-অক্ষয় হয়ে টিকে থাকবেন মানুষের হৃদয়ে।