1 Answers
উদ্দীপকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার স্বাধীনতা সংগ্রামের দৃঢ়সংকল্পের দিককে উন্মোচিত করেছে।
স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। মানুষমাত্রই স্বাধীনতা চায়, পরাধীন থাকতে চায় না। জীবনের পরিপূর্ণ স্বাদ গ্রহণের জন্য মানুষ স্বাধীনতা কামনা করে। স্বাধীনভাবে জীবনযাপন মানুষের জীবনকে অর্থবহ করে তোলে।
উদ্দীপকে প্রতিকূল অবস্থা জয় করার জন্য কবি অকুতোভয় বলিষ্ঠ নেতৃত্বের সন্ধান করেছেন। ভারতবর্ষের মুক্তি ও স্বাধীনতা প্রত্যাশী জনগণের ওপর সেদিনের বিদেশি শাসন প্রবল আঘাত হেনেছিল। সেই দুর্দিনে জাতীয় জীবন-তরণি যাতে অটল সংকল্প ও সুদৃঢ় মনোবল নিয়ে সামনে অগ্রসর হয় উদ্দীপকে সেই চেতনার প্রতিফলন ঘটেছে। উদ্দীপকের এই বিষয়ের সঙ্গে আলোচ্য কবিতায় প্রতিফলিত স্বাধীনতা সংগ্রামের দৃঢ়সংকল্পের দিকটি উন্মোচিত হয়েছে। এখানে লাখ লাখ জনতার উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছেন, তাতে স্বাধীনতা সংগ্রামের দৃঢ়সংকল্প ব্যক্ত হয়েছে। উদ্দীপকে হাল ধরার জন্য যে কাণ্ডারির প্রত্যাশা করা হয়েছে তা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।