1 Answers

উদ্দীপকের সাক্ষাৎকার প্রদানকারী মুক্তিযোদ্ধাদের ইতিহাস বর্ণনার মধ্যে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার যে বিশেষ দিকটি ফুটে উঠেছে তা হলো স্বাধীনতা ও দেশপ্রেমের অনুপ্রেরণার ইতিহাস।

৭ই মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সেই আহ্বানে জনতার মধ্যে আসে নবজোয়ার। স্বাধীনতার বাণী পৌঁছে যায় মানুষের অন্তরে অন্তরে।

'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কবি ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্বের কথা তুলে ধরেছেন। যা আমাদের স্বাধীনতার গুরুত্ব অনুধাবন ও দেশপ্রেমের প্রেরণা জাগ্রত করে। কারণ ১৯৭১ সালে জাতির জনকের সেই ভাষণের মধ্য দিয়ে সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন এবং মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। পরাধীনতার শেকল ভেঙে বাঙালি স্বাধীনতার জন্য এই ভাষণ শুনে যুদ্ধ করে। কবি অনাগত শিশুদের কাছে এই কথাটি জানিয়ে দিতে চেয়েছেন। উদ্দীপকেও সাক্ষাৎকার প্রদানকারী মুক্তিযোদ্ধার ইতিহাস বর্ণনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতির জনকের সেই ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্যের কথা জানতে পারে। উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় জায়গায় প্রকাশ পেয়েছে তৎকালীন অবস্থা, মুক্তিযুদ্ধের আহ্বান ও ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য। উদ্দীপকে মুক্তযোদ্ধার মাধ্যমে নতুন প্রজন্ম এ ইতিহাস জানতে পেরেছে। আর আলোচ্য কবিতায় কবি জানিয়েছেন অনাগত শিশুদের। তাই বলা যায় যে, উদ্দীপকের ইতিহাস বর্ণনার মধ্য দিয়ে আলোচ্য কবিতার স্বাধীনতা ও দেশপ্রেমের অনুপ্রেরণার ইতিহাস ফুটে উঠেছে।

6 views

Related Questions