1 Answers

উদ্দীপকে ফুটে ওঠা চিত্রের সঙ্গে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় ফুটে ওঠা চিত্রের সাদৃশ্য রয়েছে। 

মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি এক রক্তক্ষয়ী লড়াই করে ছিনিয়ে এনেছে বাংলার কাঙ্ক্ষিত স্বাধীনতা। বাংলার আকাশে উদিত হয়েছে স্বাধীনতার লাল সূর্য।

উদ্দীপকের কবিতাংশে মুক্তিযুদ্ধের সংগ্রামী দিনগুলোর চিত্র প্রকাশ পেয়েছে। এ দেশের হাজার হাজার দামাল যুবক জীবিকার সব উপকরণ উপেক্ষা করে অস্ত্র হাতে গভীর রাতে রক্তশপথ নিয়ে পাকিস্তানি সেনাদের সন্ধানে ছুটে চলে। এ ভাবটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায়ও অভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য সর্বস্তরের জনগণ সেদিন রেসকোর্স ময়দানে হাজির হয়েছিল। স্বাধীনতার 'অমর কবিতা' শুনে অনুপ্রাণিত হয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। আলোচ্য কবিতার এ চিত্রের সঙ্গে উদ্দীপকের কবিতার চিত্রের সাদৃশ্য বিদ্যমান।

5 views

Related Questions