'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বর্ণিত 'অমর কবিতাখানি' কী? ব্যাখ্যা কর। (অনুধাবন)
4 views
1 Answers
'অমর কবিতাখানি' হলো- 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া ভাষণটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথনির্দেশক। এই ভাষণ শোনার জন্য সেদিন লাখ লাখ মানুষ দারুণ উত্তেজনা নিয়ে অপেক্ষা করেছিল। সেদিন রেসকোর্স ময়দানে কৃষক-শ্রমিক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নারী, শিশু, বৃদ্ধ, ভবঘুরে, কেরানি- এককথায় সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়েছিল। অপেক্ষার প্রহর শেষে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অমর কবিতাখানি শোনালেন। তাঁর সেই অমর কবিতাখানি হলো- "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"
4 views
Answered