1 Answers
উদ্দীপকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় প্রতিফলিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শত্রুর মোকাবিলা করার আহ্বানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
জগতের মানুষকে মুক্তির পথ দেখাতে যুগে যুগে বহু মহাপুরুষ, রাষ্ট্রনায়কের আবির্ভাব ঘটেছে। তাঁরা জনগণকে সংঘবদ্ধ করে সংগ্রামের পথে এগিয়ে দিয়েছেন। তাঁদের সময়োচিত সিদ্ধান্ত, সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে স্বাধীনতাকামী মানুষ মুক্তির পথ খুঁজে পেয়েছে।
উদ্দীপকে বিপথগামী কিছু সেনাকর্মকর্তার চেষ্টায় সেনা অভ্যুত্থানের চেষ্টা এবং তুরস্কের রাষ্ট্রনায়কের সময়োচিত পদক্ষেপের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে দেশটির প্রেসিডেন্টের আহ্বানে সাধারণ জনগণ বিপথগামী সেনাকর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাঁরা ঐক্যবদ্ধ হয়ে রাতের অন্ধকারে প্রতিরোধ সংগ্রামে নামে এবং সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দেয়। এ বিষয়টি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মানুষের ঐক্যবদ্ধ সগ্রামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শত্রুর মোকাবিলা করার জন্য বাঙালির প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহ্বান জানিয়েছিলেন। তাঁর সেই ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করে।