1 Answers

উদ্দীপকটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধে বর্ণিত সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ উদ্যাপনের বিষয়টির সঙ্গে সম্পর্কিত। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উৎসব পালিত হয়ে আসছে। তবে বর্তমানে এর পরিধি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং এর আবেদনও বহুমুখী।

উদ্দীপকে বাংলা নববর্ষ উৎসবে দেশের আপামর জনগণের অংশগ্রহণের চিত্রটি উঠে এসেছে। এই উৎসবের যোগ দেয় সর্বস্তরের জনগণ। যারা রোজ পান্তা খায় অথবা অভুক্ত থাকে তারাও যোগ দেয়। এছাড়া এতে বর্ণিল শোভাযাত্রা, সমাবেশ, ছায়ানটের গান প্রভৃতির কথা প্রকাশ পেয়েছে। 'পয়লা বৈশাখ' প্রবন্ধেও এই দিকটি লেখক উপস্থাপন করেছেন। তিনি এ প্রবন্ধে দেখিয়েছেন বাংলা নববর্ষ উৎসব এখন বিশেষ শ্রেণির উৎসব নেই। এটি এখন বাংলাভাষী সর্বস্তরের জনগণের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। প্রবন্ধের এই দিকটির সঙ্গেই উদ্দীপকটি সম্পর্কিত।

5 views

Related Questions