1 Answers

উদ্দীপকটি 'পয়লা বৈশাখ' প্রবন্ধের বাংলা বর্ষের ইতিহাস বিষয়টির প্রতিনিধিত্ব করে। 

বাংলা বর্ষ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। গ্রামবাংলার সাধারণ মানুষের কথা বলে বাংলা বর্ষ। এর রয়েছে সুপ্রাচীন ও ঘটনাবহুল ইতিহাস। এক দিনে বা একক সিদ্ধান্তে বাংলা বর্ষ গণনা শুরু হয়নি। অনেক তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর বাংলা বর্ষ গণনা শুরু হয়।

উদ্দীপকে বাংলা বছরের শুরুর ইতিহাসের কথা বর্ণিত হয়েছে। কৃষিপ্রধান দেশের শাসকরা খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা বর্ষের সূচনা করেন। সম্রাট আকবরের শাসনামল থেকে বাংলা বর্ষ গণনা শুরু হয়। এই বিষয়টি 'পয়লা বৈশাখ' প্রবন্ধেও আলোচিত হয়েছে। প্রাবন্ধিক বাংলা বর্ষের ইতিহাসের কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন- বাংলা বর্ষের সঙ্গে সুদূর অতীতে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। বহু শত বর্ষ আগে থেকেই বাংলাদেশে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়ে আসছে। ঐতিহাসিক আবুল ফজলের 'আইন-ই-আকবরী' গ্রন্থে এর প্রমাণ মেলে। প্রবন্ধের এই দিকেরই উদ্দীপকটি প্রতিনিধিত্ব করে।

4 views

Related Questions