1 Answers

উদ্দীপকটি 'জুতা-আবিষ্কার' কবিতার অর্থহীন উদ্ভট চিন্তা-চেতনার বিষয়টিকে মনে করিয়ে দেয়। 

যেকোনো কর্মপ্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় যদি তা যথাযথ উপায়ে সম্পাদন না করা হয়। সঠিক কর্মপদ্ধতি, দক্ষতা, চিন্তা-চেতনা ও দূরদর্শিতার অভাবে অনেক প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। এ কারণে কোনো কাজ করার আগে সে কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার।

উদ্দীপকে কর্মে অদক্ষ এক ব্যক্তির মূল্যহীন চিন্তা-চেতনা ও যুক্তি তুলে ধরা হয়েছে। এখানে সে কী কারণে মস্ত একজন বীর হতে পারল না তার ব্যাখ্যাও দিয়েছে। উদ্দীপকের এই বিষয়টি 'জুতা-আবিষ্কার' কবিতার উদ্ভট চিন্তা-চেতনা ও কর্মকাণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ। কবিতায় রাজার অমাত্যরা সমস্যা সমাধানের জন্য যেসব চিন্তা-চেতনার প্রকাশ ঘটায় সেগুলো অযৌক্তিক। উদ্দীপকের ব্যক্তির কথার মধ্যেও অনুরূপ অযৌক্তিক, অদূরদর্শিতা, অদক্ষতা ও অলসতার বিষয় লক্ষ করা যায়। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'জুতা-আবিষ্কার' কবিতার রাজ-অমাত্যদের অর্থহীন উদ্ভট চিন্তা-চেতনার বিষয়টিকে মনে করিয়ে দেয়।

5 views

Related Questions