উদ্দীপকটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন দিককে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার নির্যাতিত অসহায় মানুষের করুণ অবস্থার দিককে মনে করিয়ে দেয়।
পাকিস্তানি স্বৈরাচারী শাসকগোষ্ঠী এদেশের মানুষকে দীর্ঘদিন স্বাধীনতা থেকে বঞ্চিত রেখে নানাভাবে শাসন-শোষণ করেছে। তাদের নির্মম অত্যাচারে এদেশের মানুষ জর্জরিত হয়েছে। অবশেষে তারা এদেশের মানুষের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। এসময় আত্মরক্ষার জন্য হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে বেড়িয়েছে।
উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যশোর রোডে মানুষের করুণ অবস্থাটি তুলে ধরা হয়েছে। ঘরহীন অসংখ্য মানুষ যশোর রোড ধরে পূর্ব পাকিস্তান থেকে কলকাতার দিকে হেঁটে যাচ্ছে। দশ লক্ষাধিক মানুষ মারা গেছে গুলিতে, অনাহারে, অসুখে। তারা ক্ষুধায় কাতর। হাঁটতে হাঁটতে ক্লান্ড এসব মানুষ মাঠ পেরিয়ে বৃষ্টিতে ভেসে যাওয়া নালাপথে এসে যশোর রোডে ভিড় জমিয়েছে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার-নির্যাতন থেকে বাঁচতে মানুষের এ মিছিল 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বর্ণিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত অসহায় মানুষের করুণ অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পাকিস্তানি শাসকগোষ্ঠী স্বাধীনতা প্রত্যাশীদের নির্বিচারে হত্যা করেছে। নারী, বৃদ্ধ ও শিশুদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। এদেশের মানুষের ঘরবাড়ি, ছাত্রাবাস, বস্তি ধ্বংস করে দিয়েছে। কবিতার এই বিষয়টির সঙ্গেই উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।