উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে তা উপস্থাপন কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার রাইফেল কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো তেজি তরুণের সংগ্রামী মনোভাবের দিকটি ফুটে উঠেছে।
যুগ যুগ ধরে ভিনদেশি, বিজাতীয়রা এদেশে এসে তাদের আত্মস্বার্থে কাজ করেছে। নানা রকম শোষণ, অত্যাচার, অনাচার ও নির্যাতন চালিয়েছে এদেশের মানুষের ওপর।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়টি স্থান পেয়েছে। বাংলার তেজি তরুণ রাইফেল কাঁধে বন-জঙ্গলে ঘুরে বেড়ায়। নবীন রক্তে প্রাণস্পন্দন ও আশা জাগে। কবিতার এই তেজি তরুণের প্রতিচ্ছবি আলোচ্য উদ্দীপকের তরুণ মুক্তিযোদ্ধার মাঝেও লক্ষ করা যায়। মুক্তিযোদ্ধার রক্ত গরম হয়ে যায় শত্রুদের দেখে। চোখ জ্বালা করে ওঠে, হাত নিসপিস করে। তখন পাগলের মতো গুলি ছোড়ে শত্রুর দিকে। উদ্দীপকের তরুণ মুক্তিযোদ্ধা ও আলোচ্য কবিতার তরুণ মুক্তিযোদ্ধা উভয়েই বাংলার বীর সন্তান। তারা উভয়েই দেশের জন্য লড়াই-সংগ্রামে লিপ্ত, যাদের পদভারে জন্ম নেবে স্বাধীন বাংলাদেশ। উদ্দীপক ও আলোচ্য কবিতায় তাদের সংগ্রামী মনোভাবের কথা ফুটে উঠেছে।