1 Answers
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ ও নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে উদ্দীপক ও 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাদৃশ্য বিদ্যমান।
দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি স্বাধীনতা অর্জন করে। বাঙালির এই স্বাধীনতার স্বপ্নকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি বলেছেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা বাঙালির রক্তে রক্তগঙ্গা বইয়ে দেয়। এদেশের স্বাধীনতার জন্য সাকিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায়-সম্বল-সম্ভ্রম বিসর্জিত হয়েছে, হরিদাসী স্বামীহারা হয়েছে, নবজাতক হয়েছে পিতৃ-মাতৃহীন। পাকিস্তানি হানাদার বাহিনী ছাত্রাবাস উজাড় করেছে, দেশব্যাপী গণহত্যা চালিয়েছে, গ্রামের পর গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। উদ্দীপকেও এ ধরনের হত্যাযজ্ঞের ইঙ্গিত রয়েছে। উদ্দীপকে কবি বলেছেন যে, তাঁর অনুজ হুমড়ি খেয়ে পড়ে থাকে গলিপথে, তাঁর পিতার লাশ রক্তে ভাসে এখানে ওখানে। তাঁর বোনের লজ্জা ঝুলে থাকে কড়িকাঠে। এসব ঘটনা বর্বর হানাদার পাকিস্তানিদের নির্মমতারই চিত্র।