উদ্দীপকের বেন আলীর সাথে বাংলাদেশের কোন শাসকের কর্মকাণ্ডের মিল খুঁজে পাও? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের বেন আলীর সাথে বাংলাদেশের স্বৈরশাসক হুসেইন | মুহম্মদ এরশাদের কর্মকান্ডের মিল রয়েছে।
লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ সালে বাংলাদেশের শাসনক্ষমতা দখল করেন। এরশাদের দীর্ঘ নয় বছরের শাসনামলের প্রায় পুরোটা সময় জনগণ তার বিরুদ্ধে আন্দোলন করেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করা ছাড়াও ব্যাপক দুর্নীতি ও লুটপাট এর কারণ। তিনি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিলেন। একসময় বিরোধী রাজনৈতিক দল, ছাত্র-জনতা তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করে। আন্দোলন দমনে জেনারেল এরশাদ দমন-নিপীড়ন, নির্যাতন এমনকি শেষদিকে হত্যার পথ বেছে নেন। তার শাসনামলে ছাত্র-জনতার মিছিলে পুলিশের ট্রাক তুলে দেওয়া, মিছিল- সমাবেশে সরাসরি গুলি করার ঘটনাও কম হয়নি। ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন পুলিশের গুলিতে নিহত হলে এরশাদবিরোধী আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন।
উদ্দীপকে দেখা যায়, তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলী তিন দশক ধরে নিজ দেশের জনগণের ওপর নির্যাতন, দুর্নীতি ও বৈষম্য চালিয়ে আসছিলেন। অধিকারবঞ্চিত তরুণ বোজাজি আত্মহত্যার মধ্য দিয়ে তার বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেন। এ আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়লে বেন আলীর ৩২ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। এ ঘটনাটি বাংলাদেশের স্বৈরশাসক এরশাদের শাসনামলের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের বেন আলীর কর্মকান্ডে স্বৈরশাসক জেনারেল এরশাদের কর্মকান্ডের প্রতিফলন ঘটেছে।