1 Answers

উদ্দীপকের বিশেষ শিক্ষার সাথে পাকিস্তানি শাসনামলের ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক দলগুলোর যুক্তফ্রন্ট গঠনের মিল খুঁজে পাওয়া যায়।
১৯৫৪ সালের ৮ মার্চ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা হয়। কিন্তু তখনো মুসলিম লীগ শক্তিশালী দল ছিল এবং বাংলার প্রাদেশিক সরকার পরিচালনা করতো। এ অবস্থায় সদ্য প্রতিষ্ঠিত দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ নির্বাচন করার পরিকল্পনা নেয়। এরই প্রেক্ষিতে ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে চারটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। দল চারটি হলো- ১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ ২. শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক পার্টি, ৩. মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজামে ইসলাম পার্টি এবং ৪. হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল। এ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে যুক্তফ্রন্ট ৩০৯টি আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে এবং মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে।
উদ্দীপকে বৃদ্ধ কলিমউদ্দিন তার সাত ছেলেকে ডেকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের শিক্ষা দেন। এ বিষয়টির সাথে বাংলাদেশের ইতিহাসে 'যুক্তফ্রন্ট গঠনের সাদৃশ্য রয়েছে। ১৯৫৪ সালের নির্বাচনের পূর্বে সদ্য প্রতিষ্ঠিত দলগুলো 'যুক্তফ্রন্ট' গঠন করে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ নির্বাচন করার পরিকল্পনা নেয়।

5 views

Related Questions