1 Answers
আলোচ্য উদ্দীপকের হিন্দু মনীষীর কর্মের সাথে আমার পাঠ্যপুস্তকের স্বামী বিবেকানন্দের কর্মের মিল রয়েছে।
উদ্দীপকের হিন্দু মনীষী যেমন পশ্চিমা বিশ্বে ধর্মপ্রচার করেন ঠিক তেমন স্বামী বিবেকানন্দ ইউরোপ যান। ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি প্রভৃতি দেশে একের পর এক বৃক্ততা করেন। বেদান্ত ধর্মের প্রকৃত সত্য তুলে ধরেন। তিনি বক্তৃতার মাধ্যমে এ সত্য প্রতিষ্ঠিত করেন যে, হিন্দুধর্ম কেবল মূর্তিপূজা করে না, সকল দেবতার পূজার মধ্য দিয়ে এক ঈশ্বরেরই আরাধনা করে। তাঁর বক্তৃতা থেকে পাশ্চাত্যের মানুষ হিন্দুধর্ম ও দর্শন সম্পর্কে নতুন করে জানতে পারে। উদ্দীপকের আলোচ্য মনীষীর বক্তৃতায় যেমন অনেকে ভক্ত হয়ে জন্মভূমি ছেড়ে ভারতবর্ষে চলে আসে ঠিক তেমনি স্বামী বিবেকানন্দের বক্তৃতায় অনেকে তার ভক্ত হন। তাদের মধ্যে মার্গারেট এলিজাবেথ নোেবল-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিবেকানন্দের আদর্শে এতটাই উদ্বুদ্ধ হন যে, নিজের জন্মভূমি আয়ারল্যান্ড ছেড়ে ভারতবর্ষে চলে আসেন এবং বিবেকানন্দের কাছে দীক্ষা নেন। নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন ভাগিনী নিবেদিতা।