উদ্দীপকের মিন্ময়ের চরিত্রের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন মহাপুরুষের মিল রয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
আলোচ্য উদ্দীপকটিতে মিন্ময়ের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের বিবেকানন্দের চরিত্রের মিল রয়েছে।
সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের জীবনের পরম পাওয়া হলো ঈশ্বরদর্শন। তিনি ঈশ্বরের খোঁজ করেন এবং প্রকৃতপক্ষেই ঈশ্বরের সন্ধান পেয়েছিলেন। আর সে সন্ধান তিনি পেয়েছিলেন মানুষের মাঝে, ঈশ্বরের সকল সৃষ্টি জীবের মাঝে। মিন্ময় যেমন তার ভাইকে প্রশ্ন করত ঈশ্বর কি আছেন, তাকে কি দেখা যায়? তেমনিভাবে স্বামী বিবেকানন্দ অনেকের কাছে এ ধরনের প্রশ্ন করতেন। এমন সময় একদিন বিবেকানন্দের দেখা হয় সাধক শ্রীরামকৃষ্ণের সঙ্গে। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি ত্যাগের মন্ত্রে দীক্ষা নেন। তিনি বুঝতে পারেন ধর্ম হচ্ছে দেবজ্ঞানে মানুষের "সেবা। মানবসেবার মধ্যেই ঈশ্বরসেবা নিহিত। ঈশ্বর মানবের মধ্যেই বিরাজমান। তাই স্বামী বিবেকানন্দ ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য মানব কল্যাণে আত্মনিয়োগ করেন। সকল ধর্মকে সমান সত্য মনে করে জীবসেবা শুরু করেন।