1 Answers

দৃশ্যকল্প-১ এ অসীমের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের রন্তিবর্মা চরিত্রের মিল আছে।

রন্তিবর্মা অযাচকবৃত্তি গ্রহণ করে আটচল্লিশ দিন না খেয়ে ঊনপঞ্চাশতম দিনে থালা ভর্তি খাবার পেয়েও নিজে না খেয়ে ভিক্ষুক ও তার কুকুরকে খাইয়েছিলেন। অনুরূপভাবে' আমরা উদ্দীপকে অসীমের ক্ষেত্রে দেখতে পাই, শীতের ভয়াবহতা উপেক্ষা করে সে তার গায়ের দামি চাদরটি খুলে এক ভিক্ষুককে দিয়ে দিল এবং ভিক্ষুক তাকে প্রাণভরে আশীর্বাদ করল। তার এরূপ আচরণের মধ্য দিয়ে মানবতাবোধেরই বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। মানুষের প্রতি তার এই যে অগাধ ভালোবাসা এর মধ্য দিয়ে মানবতার পরিচয় পাওয়া যায়। তাই বলা যায়, অসীমের মধ্যে রন্তিবর্মার মানবতার গুণের প্রকাশ ঘটেছে।

5 views

Related Questions