1 Answers

আলোচ্য উদ্দীপকের দেবজিতের চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রের মিল পাওয়া যায়।

দেবজিত যেমন ঈশ্বরের পূর্ণরূপ নিয়ে পৃথিবীতে আগমন করে ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের পূর্ণরূপ নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। দেবজিত এলাকার প্রভাবশালী সুধীর ব্যাটার্জির হাত থেকে গ্রামের মানুষকে রক্ষা করেন। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন কংস, জরাসন্ধ, শিশুপাল প্রমুখ খুবই অত্যাচারী হয়ে উঠেছিলেন। এদের অত্যাচারে মানুষের খুব কষ্ট হচ্ছিল। শ্রীকৃষ্ণ এদের বিনাশ করে শান্তি স্থাপন করেন। ভগবান শ্রীকৃষ্ণ ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। দুষ্টের কাছে তিনি ভয়ঙ্কর, সজ্জনের কাছে শান্তির সৌম্য কান্তিধারী এবং ভক্তের কাছে তিনি ভগবান।

6 views

Related Questions