1 Answers

উদ্দীপকের উল্লিখিত যুদ্ধের সাথে পাঠ্যপুস্তকের ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের মিল রয়েছে।

১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধ ১৭ দিন ধরে অব্যাহত ছিল। তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে অরক্ষিত ছিল। বিষয়টি পূর্ব 'বাংলার জনগণের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং বৈষম্যমূলক মনে হয়েছিল। এসময় 'ইসলাম বিপন্ন হওয়া' রবীন্দ্র সংগীতকে 'হিন্দু সংস্কৃতি', নজরুল ইসলামের গানে 'হিন্দুয়ানি'র অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করা হয়। পূর্ব বাংলার জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি মানুষ আকৃষ্ট হতে থাকে।

7 views

Related Questions