1 Answers
উদ্দীপকে বীরবলের রাজত্বের সাথে আমার পাঠ্যপুস্তকের রাজা রামের রাজত্বকালের মিল পাওয়া যায়। রামচন্দ্র যেমন আদর্শ রাজা ছিলেন তেমনি প্রজাদের প্রতিও যথেষ্ট গুরুত্ব দিতেন। ঠিক একইভাবে রাজা বীরবলও তার প্রজাদের বেশি ভালোবাসতেন। সুখে-দুঃখে প্রজাদের পাশে দাঁড়াতেন। তিনিও রাজা রামের ন্যায় স্ত্রীর সঙ্গ ত্যাগ করে প্রজাদের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করেন। রাজ্য পরিচালনা করতে গিয়ে এমন কম রাজাই আছেন যিনি ভোগবিলাস এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করে কেবল প্রজার সুখ-শান্তি বৃদ্ধি এবং দুঃখ-কষ্ট লাঘবে নিরলস কাজ করে গেছেন।
5 views
Answered