1 Answers
উদ্দীপকে উল্লিখিত শহিদ যুবকটির সাথে স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ১৯৯০-এর গণঅভ্যুত্থানের মিল পাওয়া যায়।
১৯৮২ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের ক্ষমতা দখল করেন। তার দীর্ঘ ৯ বছরের শাসনামলের শেষদিকে তিনি প্রবল গণআন্দোলনের সম্মুখীন হন। এ গণআন্দোলন ক্রমান্বয়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যা ৯০-এর গণঅভ্যুত্থান হিসেবে পরিচিত। আমি উদ্দীপকে উল্লিখিত যুবকটির সাথে সেই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া নূর হোসেনের মিল দেখতে পাই। কারণ ১৯৮৭ সালে ৮ দল, ৭ দল ও ৫ দলের হরতাল এবং 'ঢাকা অবরোধ' কর্মসূচির ফলে এরশাদবিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আন্দোলনের একপর্যায়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন বুকে ও পিঠে 'গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক' স্লোগান লিখে ঢাকার জিপিও-এর নিকট জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন। তার এ আত্মত্যাগই পরবর্তীতে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে আরও সুগম করেছিল।