1 Answers
উদ্দীপকে উল্লেখিত রীমা বাংলাদেশ ও কানাডার দ্বৈত নাগরিক।
নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মসূত্রে দুটি নীতি অনুসরণ করা হয়। যথা- জন্মনীতি ও জন্মস্থান নীতি। জন্মনীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়। পাশাপাশি জন্মস্থান নীতি অনুযায়ী পিতা-মাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। যেমন- কোনো বাংলাদেশি পিতা-মাতার সন্তান যদি কানাডায় জন্মগ্রহণ করে তবে সে জন্মস্থান নীতি অনুসারে কানাডার নাগরিকতা লাভ করবে। আবার, পিতা-মাতা বাংলাদেশি হওয়ায় জন্মনীতি অনুসারে সে বাংলাদেশেরও নাগরিক হবে।
উদ্দীপকে উল্লেখিত রীমার জন্ম কানাডায়। তার বাবা বাংলাদেশি জামান সাহেব সরকারি চাকরি সূত্রে কানাডায় গমন করেন এবং কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন। সুতরাং রীমার বাবা বাংলাদেশি হওয়ার ফলে রীমা একই সাথে জন্মনীতি এবং জন্মস্থান নীতি উভয়ের আলোকে কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিকতা লাভ করবে।