1 Answers

উদ্দীপকের রীমা নদীর পানির যে প্রতিক্রিয়া লক্ষ করেছিল তার কারণ হলো চন্দ্র-সূর্যের আকর্ষণের ফলে সৃষ্ট জোয়ার-ভাটা।

চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে অবিরাম আকর্ষণ করে। এ আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যহ এক স্থানে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায়। এভাবে প্রত্যেক সাড়ে বারো ঘণ্টায় সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে ওঠানামা করে। তবে জোয়ার-ভাটা প্রতি ৬ ঘণ্টা ১৩ মিনিট পর পর হয়। সমুদ্র পানিরাশির নিয়মিতভাবে এ ফুলে উঠাকে জোয়ার (High Tide or Flow) এবং নেমে যাওয়াকে ভাটা (Ebb or Low Tide) বলে। উদ্দীপকে রীমা নদীর পানির যে প্রতিক্রিয়া লক্ষ করেছিল তার কারণও ছিল এটা। প্রাচীনকালে জোয়ার-ভাটার কারণ সম্পর্কে নানা ধরনের অবাস্তব কল্পকাহিনি প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে বিজ্ঞানিগণ মনে করেন, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি এবং পৃথিবীর উপর চন্দ্র-সূর্যের আকর্ষণে জোয়ার-ভাটা হয়। অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পার্শ্বে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পার্শ্বে চাঁদ ও অপর পার্শ্বে সূর্য অবস্থান করে। ফলে দুই তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে প্রবল জোয়ারের সৃষ্টি হয়।

আর রীমা নদীর পানির যে প্রতিক্রিয়া লক্ষ করেছিল তার কারণও এই জোয়ার-ভাটা।

5 views

Related Questions