1 Answers

উদ্দীপকের নদীগুলোর সাথে পাঠ্যপুস্তকের ব্রহ্মপুত্র এবং যমুনার মিল রয়েছে।

কারণ তানভির আলম প্রথমে যে নদীতে ঘুরতে গেল তার উৎপত্তি তিব্বতের মানস সরোবরে। পাঠ্যপুস্তকে আমরা দেখতে পাই, তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ১৭৮৭ সালের আগে ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়ময়সিংহের মধ্য দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্বদিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু ঐ বছর একটি বড় ধরনের ভূমিকম্প হয়। ভূমিকম্পে পানি ব্রহ্মপুত্র ধারণ করতে না পারায় একটি উপনদী সৃষ্টি হয়। নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। গঙ্গার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নামধারণ করেছে। তানভির আলম পরে যে নদীতে ভ্রমণ করেছে সেটি যমুনা নদী। যমুনার 'শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া আত্রাই যমুনায় উপনদী। গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য ২৮৯৭ কি.মি. এবং অববাহিকার আয়তন ৫,৮০,১৬০ বর্গ কি.মি.। এর ৪৪০৩০ বর্গ কি.মি. বাংলাদেশে অবস্থিত।

5 views

Related Questions