1 Answers

নাদিরার দেশটির সাথে পাঠ্যপুস্তকের যে দেশের জলবায়ুর মিল রয়েছে সেই দেশটি হচ্ছে ভারত।

বিশাল আয়তনের দেশ হওয়ায় ভারতের জলবায়ু বিচিত্র এবং অক্ষাংশ, সমুদ্র দূরত্ব, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্নতার দরুন এর জলবায়ুও বিভিন্ন প্রকার। উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের ওপর নির্ভর করে ভারতের জলবায়ুকে চারটি ঋতুতে বিভক্ত করা হয়। নাদিরার দেশটির সাথে পাঠ্যপুস্তকের ভারতের জলবায়ুর মিল দেখতে পাই। তাই প্রশ্নের আলোকে আমরা ভারতের শীতকালের বর্ণনা দিতে পারি। শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় সমগ্র ভারতে উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। ডিসেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে শীতকাল স্থায়ী হয়। এসময় ভারতের ওপর দিয়ে পূর্ব মৌসুমি বায়ু বইতে থাকে। হিমমণ্ডল হতে নির্গত হওয়ায় এবং স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বায়ু শুষ্ক ও শীতল। হিমালয় পর্বত উত্তর অঞ্চল জুড়ে প্রাচীরের ন্যায় দণ্ডায়মান থাকায় এ শুষ্ক ও শীতল বায়ু সরাসরি ভারতে প্রবেশ করতে পারে না। এজন্য ভারত শীতের কবল থেকে রক্ষা পায়। পরিশেষে বলতে পারি, শীত ঋতুতে সমগ্র ভারতে আবহাওয়া মোটামুটি শুষ্ক, শীতল ও আরামদায়ক থাকে। আকাশ থাকে স্বচ্ছ, নির্মল ও মেঘযুক্ত এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে।

5 views

Related Questions