1 Answers

উদ্দীপকে যে দেশটির কথা বলা হয়েছে, পাঠ্যপুস্তক অনুযায়ী সে দেশটি হচ্ছে ভারত। অর্থাৎ নাদিরা ভারতের নাগরিক। এ দেশে বর্ষাকালে মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫% বৃষ্টিপাত হয়ে থাকে।

কারণ জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে। জুন মাসের শেষে (২১ জুন) সূর্য কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করায় উত্তর ভারতে উত্তাপের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পায়। দক্ষিণে ক্রমশ তাপমাত্রা কমতে কমতে শেষপর্যন্ত ২৭ ডিগ্রি সে. এর নিচে নেমে যায়। অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এ সময় দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় হতে দক্ষিণ- পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে প্রবেশ না করে পাঞ্জাবের অধিক শক্তিসম্পন্ন নিম্নচাপের টানে সরাসরি পাঞ্জাবের দিকে অগ্রসর হয়। এ বায়ু সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে বলে প্রচুর জলীয় বাষ্প থাকে। হিমালয় ও অন্যান্য উচ্চ পর্বত গাত্রে বাধাপ্রাপ্ত হয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ফলে ভারতে মোট বৃষ্টিপাতের প্রায় ৭৫% বৃষ্টিপাত এ ঋতুতেই হয়ে থাকে।

উপরিউক্ত আলোচনার দ্বারা নাদিরার দেশে বর্ষাকালে মোট বৃষ্টিপাতের ৭৫% বৃষ্টিপাত হওয়ার উক্ত কারণই জানা যায়।

5 views

Related Questions