1 Answers

উদ্দীপকের 'রায়পুরা ইউনিয়নের কৃষিজমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার ঘটনা যেন মিশরীয় সভ্যতার বিপরীত চিত্র'- উক্তিটি যথার্থ।

মিশর দেশটি আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত। প্রাচীন মিশরীয় সভ্যতায় শিল্প, জ্ঞানবিজ্ঞান, কৃষি ইত্যাদি ক্ষেত্রে লক্ষ্যণীয় উন্নতি ঘটেছিল। এখানকার অর্থনীতি মূলত কৃষিনির্ভর ছিল। আর এ কৃষিনির্ভর অর্থনীতিতে নীল নদের ভূমিকা ছিল অনন্য। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তাই বলেছিলেন, 'মিশর নীল নদের দান'। প্রাচীনকালে প্রতিবছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। এ মাটিতে নানা ধরনের ফসলের চাষ হতো। কিন্তু উদ্দীপকের রায়পুরা ইউনিয়নে দেখা যায় এর বিপরীত চিত্র।

রায়পুরা ইউনিয়নে জলাবদ্ধতা ও মিল কারখানার বর্জ্যের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়। শিল্পবর্জ্য কৃষিজমির উর্বরতাশক্তি নষ্ট করছে। আবার জলাবদ্ধতার কারণে শাকসবজির চাষ ব্যাহত হয়। কিন্তু প্রাচীন মিশরে নীল নদের বন্যার পলিমিশ্রিত পানি মাটির উর্বরতা বৃদ্ধি করতো। এতে কৃষি উৎপাদন বাড়ত। তখন এখনকার মতো শিল্পবর্জ্যও ছিল না। 

উপরের আলোচনা থেকে তাই বলা যায়, সুষ্ঠু পানি ও শিল্পবর্জ্য ব্যবস্থাপনার অভাবে রায়পুরার কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার ঘটনাটি মিশরীয় সভ্যতার বিপরীত চিত্রই তুলে ধরেছে।

5 views

Related Questions