1 Answers
উদ্দীপকের রায়পুরা ইউনিয়নের জনগণ সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার জ্ঞান কাজে লাগিয়ে এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে।
সিন্ধু সভ্যতার যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড়। এ যুগের অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবন-যাপন করত। হরপ্পা ও মহেঞ্জোদারোতে অনুসন্ধানে দেখা গেছে নগরের ভেতর দিয়ে চলে গেছে সোজা পাকা রাস্তা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। জল নিষ্কাশনের জন্য ছোট নর্দমাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো।
উদ্দীপকে দেখা যায়, রায়পুরা ইউনিয়নে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি, ফসলের উর্বরতা শক্তি হ্রাসসহ নানা সমস্যা দেখা দেয়। এ অবস্থা থেকে রেহাই পেতে সিন্ধু সভ্যতার জ্ঞান কাজে লাগানো যায়। প্রত্যেকটি বাড়িতে কিছু খোলা জায়গা রাখা যায়। অতি বৃষ্টিতে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সে জন্য প্রতিটি বাড়ি এবং রাস্তার পানি নিষ্কাশনের জন্য ছোট নর্দমা তৈরি করা যায়। পাইপ বা নালার মাধ্যমে সেগুলো বড় কোনো নর্দমার সাথে যুক্ত করতে হবে। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় এমনটিই ছিল। তাই বলা যায়, রায়পুরা ইউনিয়নের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সিন্ধু সভ্যতার মৌলিক নগর পরিকল্পনার জ্ঞান কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহার করা যেতে পারে।