1 Answers

উদ্দীপকে মিশরীয় সভ্যতার কথা বলা হয়েছে।

আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে মিশরের অবস্থান। নীল নদের অববাহিকায় গড়ে ওঠা এ সভ্যতাটি মিশরীয় সভ্যতা নামে পরিচিত। খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমলে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা হয়। এ সময় মেনেসের নেতৃত্বে এ সভ্যতার গোড়াপত্তন হয়, যা প্রায় ২৫০০ বছরের বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল। ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্বসভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়। মিশরীয় সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তাদের 'পিরামিড' ও মমি'। মৃত দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত এবং এ মমিগুলোকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। যেমনটি উদ্দীপকে বলা হয়েছে।

উদ্দীপকের রুহান 'কিশোর আলো' ম্যাগাজিনে রাজা তুতেন খামেনের মৃতদেহ ও সমাধি আবিষ্কারের ঘটনা পড়ে অবাক হয়। যা প্রাচীন মিশরীয় সভ্যতার 'মমি'-র সাথে সাদৃশ্যপূর্ণ। উপরের আলোচনা হতে স্পষ্ট যে, উদ্দীপকে প্রাচীন মিশরীয় সভ্যতার কথাই বলা হয়েছে।

7 views

Related Questions