1 Answers

উদ্দীপকে বর্ণিত পল্লবের বাবা যে আন্তর্জাতিক সংগঠনের কথা বলেছেন সেটি হলো জাতিসংঘ। আর জাতিসংঘ নামক এ সংগঠনটির রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট।

বিংশ শতাব্দীর ইতিহাসে পৃথিবীজুড়ে দুটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে। গত শতাব্দীর প্রথমদিকে প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮) এবং ৪০-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-৪৫) সংঘটিত হয়। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী শান্তিকামী জনতা যুদ্ধের ধ্বংসলীলায় চুপ করে থাকেনি। এ পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯২০ সালের ১০ জানুয়ারি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 'লীগ অব নেশন্স' সৃষ্টি হয়েছিল। কিন্তু 'লীগ অব নেশন্স' এর সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্বশান্তি বিধানে তা ব্যর্থ হয়। ১৯৩৯ সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে। লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত, গৃহহারা, পঙ্গুত্ব বরণ করে। প্রতিটি দেশ হারায় তাদের কর্মক্ষম যুব সম্প্রদায়কে। যাহোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা' বিশ্ব বিবেককে ভীষণ আতঙ্কিত করে তোলে এবং নাড়া দেয়। এ প্রেক্ষাপটে বিশ্বের তৎকালীন নেতৃবৃন্দ বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আর একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। উদ্দীপকেও তদ্রুপ ঘটনাটি পরিলক্ষিত হয়। দেখা যাচ্ছে, ফরিদপুর শহরে দুটি এলাকার ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারিতে অনেক লোক আহত হয়। এ অবস্থায় স্থানীয় একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং একটি শান্তিপূর্ণ মীমাংসা করে। যা জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমির সাথে সাদৃশ্যপূর্ণ।

পরিশেষে বলতে পারি, বিশ্ব সংঘাত নিরসনের লক্ষ্যেই ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।

4 views

Related Questions