1 Answers
প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা এবং মানবজাতির দুর্দশা থেকে উত্তরণের জন্য 'লীগ অব নেশনস্' বা জাতিপুঞ্জ' প্রতিষ্ঠা করা হয়। এই যুদ্ধের তান্ডবলীলা দেখে মানুষ বিশ্বশান্তির জন্য একটি বিশ্বসংস্থার প্রয়োজনীয়তা অনুভব করে, যার কাজ হবে আন্তঃরাষ্ট্রীয় বিরোধ নিষ্পত্তি করা। বিশ্বনেতারা এরূপ একটি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ১৯২০ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠা করেন 'লীগ অব নেশনস' বা 'জাতিপুঞ্জ'। কিন্তু এই সংস্থাটি তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়। যার ফলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
10 views
Answered