1 Answers

উদ্দীপকে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের কথা বলা হয়েছে। কেননা জাতিসংঘই আফ্রিকার বিভিন্ন দেশে গৃহযুদ্ধ মীমাংসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি ও নিরাপত্তার লক্ষ্যে ১৯২০ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় লীগ অব নেশনস্ বা জাতিপুঞ্জ। কিন্তু জাতিপুঞ্জের ব্যর্থতার জন্য আবারও শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা ও ভয়াবহতা দেখে তৎকালীন বিশ্বনেতারা বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য একটি কার্যকরী বিশ্বসংস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এ উপলব্ধি থেকেই বেশকিছু সম্মেলন, কনফারেন্স ও সনদ স্বাক্ষরিত হয়। বিশ্বশান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, উন্নয়ন ও দ্বিপাক্ষিক বিরোধ নিষ্পত্তির মতো বিষয়গুলোকে সামনে রেখে স্বাক্ষরিত এ সনদ অনুযায়ী ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের জন্ম হয়।

পরিশেষে বলতে পারি, বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও জাতিসংঘ বিশ্বশান্তি ও নিরাপ্লত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

4 views

Related Questions